চট্টগ্রাম প্রতিনিধিঃ বাসচাপায় মোটরসাইকেল শহিদুল ইসলাম নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ফটিকছড়ির ভুজপুর এলাকায় বলে জানায়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম জেলা খাগড়াইছড়ি মহাড়কের গুইমারা উপজেলার হাতিমুড়া নামক স্থানে শান্তি পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটর সাইকেল আরোহীকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালক পলাতক রয়েছেন। বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও এখন পর্যন্ত থানায় কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

